জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে আজ শনিবার।
কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠেয় এই কাউন্সিলের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১১টায় সম্মেলনের প্রথম পর্ব শেষে বিকেলে দ্বিতীয় পর্বে নতুন কমিটি নির্বাচন করা হবে।
শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
এতে বিএনপির সিনিয়র নেতারাসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]