মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রাজধানীতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোবারক হোসেন বলেন, “কোন সভ্য রাষ্ট্র তার নাগরীকদের উপর এমন পরিকল্পিত গণহত্যা চালাতে পারেনা। শান্তিতে নোবেল পাওয়া একজন নেত্রীর নেতৃত্ব পরিচালিত রাষ্ট্রে এই নারকীয় হত্যাযজ্ঞ বিশ্ববাসীকে হতাশ ও ক্ষুদ্ধ করেছে। শুধু মাত্র মুসলীম পরিচয়ের কারণে রোহিঙ্গাদের উপর বার বার গণহত্যা চালানো হচ্ছে।
তাদের বাড়ীঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। নিপিড়ণের শিকার হয়ে রোহিঙ্গা মুসলীমরা বছরের পর বছর মানবেতর জীবন যাপন করছে। তা কোন ভাবেই মেনে নেয়া যায়না। মানবাধিকার সংগঠনের রিপোর্ট অনুযায়ী সরকারের চলমান হামলায় প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে। আর বাড়ি ঘর হারিয়ে উদ্বাস্তু হয়েছে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা।”
তিনি আরোও বলেন, অন্যান্য সংখ্যালঘুদের ব্যাপারে পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংস্থাগুলো তড়িৎ গতিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলেও রোহিঙ্গাদের ব্যপারে তারা দায়িত্বহীন ভূমিকা পালন করছে। একই সাথে জাতিসংঘসহ বিশ্ব সংস্থা গুলো কার্যকর ভূমিকা পালন করছে না।

অন্যদিকে লজ্জাজনক ভাবে ওআইসি, আরবলীগসহ মুসলীম সংস্থা গুলোও কার্যকর ভাবে এগিয়ে আসছে না। যা রোহিঙ্গাদের উপর নৃশংসতা চালাতে মদদ যুগাচ্ছে। আমরা অবিলম্বে নিরীহ রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ববাসীর প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে ওআইসি ও আরবলীগসহ মুসলীম উম্মাহকে এগিয়ে আসার জন্য জোড় দাবী জানাচ্ছি।
ঢাকা মহানগরী পূর্ব: রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ১০টায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে মিছিলটি রাজধানীর খিলগাঁও এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় শাখা সভাপতি এ এম মিঠুনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী দক্ষিণ: কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি কুতুবখালী থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে গিয়ে সমাবেশে মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগরী উত্তর: রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিলটি রাজধানীর বাড্ডা নতুনবাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী পশ্চিম: রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ১০টায় শাখা সভাপতি ডা. মোজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি রাজধানীর মিরপুর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরী: মায়ানমারে মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির গাজীপুর মহানগরী শাখা।
কুমিল্লা মহানগরী: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগরী ছাত্রশিবির। সকাল ৯টার দিকে নগরীর মোঘলটুলি মোড় থেকে মিছিল শুরু করে সার্কেট হাউজ এর সমানে এসে সমাবেশের মাধ্যমে শেষ করে। মিছিলে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগরী: মায়ানমারে গণহত্যার প্রতিবাদে নগরীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখা। সকাল ১০টায় অনুষ্ঠিত এ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগরী: নগরীতে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রশিবির বরিশাল মহানগরী শাখা। সকাল ১১টায় শাখা সভাপতি কামরুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগরী: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা। সকাল ১০টায় শাখা সভাপতির নেতৃত্বে মিছিলটি নগরীর প্রাণ কেন্দ্র থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর মহানগরী: নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। সকাল ১১টায় অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন শাখা সভাপতি।
ময়মনসিংহ মহানগরী: মহানগরী বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ মহানগরী। সকাল ১০টায় শাখা সভাপতির নেতৃত্বে মহাগরীর কেন্দ্র স্থলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরী: মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা। উত্তর শাখার সভাপতি সালাউদ্দিন মাহামুদ ও দক্ষিণ শাখা সভাপতি আব্দুল আজিজ মো: শোয়াইবের নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়কে মিছিল প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়াও বগুড়া, চাপাঁইনবাবগঞ্জ, টাঙ্গাইল, মৌলভীবাজার, বাগেরহাট, নরসিংদী, ঢাকা জেলায় মায়ানমারে রোহিঙ্গা মুসলীমদের উপর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এমবি





