মিয়ানমার সরকার যে সুরে কথা বলেছ, সে সুরে বিএনপিও কথা বলছে ব‌লে জা‌নান, বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

আজ সোমবার বি‌কে‌লে বঙ্গবন্ধু কৃ‌ষি‌বিদ প‌রিষদ আ‌য়ো‌জিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপল‌ক্ষে আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার রোহিঙ্গা সঙ্কট নিরসনে পুরোপুরি ব্যর্থ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবি করেছেন তার জবাবে কাদের বলেন, সীমান্তে গত দু'বছরে থেকে মিয়ানমার সরকার যে উস্কানি দিচ্ছে, যে ভাষায় কথা বলছে; বিএনপিও সে উস্কানির ভাষায় কথা বলছে।

কাদের বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আগের যেকোন সময়ের থেকে বেশি দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায় না। কেন চায় না, তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এটা নিয়ে যারা কাজ করে তারা এটা ভালো জানে।

মিয়ানমার সরকারের ওপর প্রেসার আগের থেকে অনেক বেড়েছে। এটা শেখ হাসিনার সরকারের সফলতা।

তিনি বলেন, উখিয়া-টেকনাফে আমাদের জনসংখ্যা চার লাখ আর রোহিঙ্গা ১১ লাখ৷ এ রোহিঙ্গাদের জন্য দেশে বিদেশে তদবিরের পর তদবির কারা করেছে, এখন তারা নিজেরা রাজনীতিতে সঙ্কটের ফাঁদে পড়ে আবলতাবল বকছে। দু'বছর থেকে সীমান্তে মিয়ানমার সীমান্তে বারবার উস্কানি দিয়েছে। আমাদের নেত্রী বারবার সতর্ক করেছেন, এদের ফাঁদে পা দেওয়া যাবে না।

১৫ আগস্ট এবং ২১ আগস্টের সঙ্গে বিএনপি জড়িত দাবি করে এসময় আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে বহুদিন থেকে একটি প্রশ্ন করছি, কিন্তু তার জবাব আজও পায়নি। জিয়াউর রহমান যদি ১৫ আগস্টের সঙ্গে জড়িত নাই হতেন তিনি খুনিদের বিচারেরর পথ কেন রূদ্ধ করেছিলেন?

ড. মো. আব্দুর রাজ্জা‌জের সভাপ‌তি‌ত্বে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, বাংলা‌দেশ আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দীন না‌ছিম, সাংগঠ‌নিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।

এএস