মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।
অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছে দলটি।
নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে শনিবার রাজধানীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন এ হুশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে সকাল ৯টায় মহানগর সহকারী সেক্রেটারির নেতৃত্বে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে মোবারক হোসাইন আরও বলেন, জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই সরকার মিথ্যা মামলায় গ্রেফতার করে নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে।
বরিশাল মহানগরী জামায়াত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে।
ড. মাসুদের বিরদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে রিমান্ডের নামে তার উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলীম, জামায়াত নেতা আব্দুস সালাম, মাহফুজুর রহমান, আল মাহমুদ ও সোলাইমান হোসাইন প্রমুখ।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর, জেআই





