২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের ষষ্ঠ দিনে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ২০ দলের ডাকা টানা অবরোধের ষষ্ঠ দিনে রাজধানীর ৩টি স্থানে মিছিল ও সড়ক অবরোধ করে পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

এসময় শ্রমীক লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৩ শিবির কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকাল ৯টায় রাজধানীর ইসলামপুরে শাখা সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে একটি মিছিল করে শিবির কর্মীরা।

মিছিলটি বাবুবাজার ব্রিজের দিকে অগ্রসর হতে থাকলে স্থানীয় শ্রমিক লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩ শিবিরকর্মী গুরুতর আহত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, অফিস সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

সকাল সাড়ে ৯টায় কাঠেরপুল এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। পরে পুলিশ এসে ধাওয়া করলে তারা চলে যায়।

সকাল ১০টায় নারিন্দা এলাকায় মিছিল ও সমাবেশ করে শিবির কর্মীরা। পরে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।

মগবাজার: আজ (রোববার) সকাল সাড়ে ৮টায় মগবাজার চৌ-রাস্তায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে রমনা থানার জামায়াতের কর্মীরা।

থানা সেক্রেটারী জিল্লুর রহমানেরনেতৃত্বে বিক্ষোভে থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, আতাউররহমান সরকার, থানা শিবির সভাপতি সাইয়েদ মুহাম্মদ জুবায়ের,

কলেজ সভাপতি মুরাদ হোসেন, ওয়ার্ডজামায়াতের সভাপতি মাহবুবুর রহমান, সাঈদুর রহমান তারেক ও শিবির নেতা আকরামহোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোর থেকে মৌচাক, মালিবাগ, চৌ-রাস্তা, নয়াটোলা, রেলগেইট এলাকায় ব্যাপক পিকেটিং করে ২০ দলের নেতাকর্মীরা।

কদমতলী:  খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে অবরোধের সমর্থনে রাজধানীর শনিরআখড়ায় কদমতলী থানা জামায়তে মিছিল বের করে।

আজ (রোববার) সকাল সাড়ে সাতটার দিকে শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারী মু. সাদেক বিল্লাহ ও কদমতলী থানা পূর্ব থানার সেক্রেটারী মীর হাবিবুল্লাহ বাহার এর নেতৃত্বে রাজধানীর শনিরআখড়া থেকে শুরু হয়ে কিছু দুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মাঝে আরো ছিলেন শিবিরের দনিয়া ও কদমতলী থানা সভাপতি মাছুম তারিফ ও শাহ আলম প্রমূখ।

এআর, কেবি