মানববন্ধন ও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশের এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ ছাড়া ছিলেন কারাবন্দী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, আসিফা আশরাফী পাপিয়াসহ আরও অনেকে। স্মারকলিপি নিয়ে কিছু দূর আগানোর পরেই পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা ফিরে যান।
এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।
এনএইচ





