মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত করার সময় র‌্যাবের হেফাজতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজ রহস্যজনকভাবে নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ঘটনার সাথে জড়িত রাঘব-বোয়ালদের আড়াল করার হীন উদ্দেশ্যেই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে সরকারের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। ওমর সিরাজের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তিনি সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে নিহত হয়েছেন। সরকার তাকে হত্যা করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক জনাব ওমর সিরাজের নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ