আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী (৪৯) মারা গেছেন।
আজ (০২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ফজিলাতুন্নেসা বাপ্পী ছাত্রাবস্থা থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
জানা গেছে, শনিবার (২৮ ডিসেম্বর) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে ফজিলাতুন্নেসা বাপ্পীকে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
নবম ও দশম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফজিলাতুন্নেসা বাপ্পী। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বেও ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই প্রসিকিউটর।
এমবি





