স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল মুক্তি পেয়েছেন। উচ্চ আদালতের রায়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়।
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে উচ্চ আদালতের রায়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলও মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়ে বের হয়ে আসতে পারেন বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসান। তিনি জানান,আইনি প্রক্রিয়া শেষে কিছুক্ষণের মধ্যে জুয়েল ভুইয়া কারাগার থেকে বের হবেন।
বিএনপির ২ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রধান নেতার মুক্তিকে কেন্দ্র করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে সংগঠন দু'টির কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছেন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে রেখেছেন।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল মুক্তি পেয়েছেন
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল মুক্তি পেয়েছেন। উচ্চ আদালতের রায়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়





