রোববার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই সংবাদ সম্মেলনের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনের বিষয় উল্লেখ না করা হলেও এতে আসন সমঝোতার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এনএইচ