খুলনা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল কালাম আজাদসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৬ মে) দিবাগত রাতে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
বিবৃতিতে জামায়াত আমির মকবুল আহমাদ বলেন,‘সরকার জামায়াত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার অংশ হিসেবে মাওলানা আবুল কালাম আজাদসহ ৫নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শুরুতেই এরুপ জুলুম নির্যাতন সরকারের ইসলাম বিরোধী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
মকবুল আহমাদ জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করে মাওলানা আবুল কালাম আজাদসহ সারা দেশে গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানান।





