বি আর ই এল এর ঢাকা শাখার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সহ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন এস এম আমিনুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

নেতৃবৃন্দ যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম আমিনুল ইসলাম মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিন নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়, সেখানে নেওয়ার পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ও জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সম্পন্ন করা হবে বলে পারিবারিক ভাবে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

এমআর