আসন্ন কাউন্সিলে আওয়ামী লীগের সহ-সম্পাদকের সংখ্যা কমিয়ে একশ করা হবে হলে জানিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ধানমন্ডিস্থ ৩/এ-এর একটি কমিউনিটি সেন্টারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত দপ্তর উপ-কমিটির এক সভায় তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, উপ কমিটির সহ-সম্পাদক ব্যাঙের ছাতার মতো বেড়েছে। পার্টি অফিসের সামনে যার সাথে ধাক্কা লাগে সেই বলে আমি আওয়ামী লীগের সহ-সম্পাদক। কিন্তু তারা যে উপ কমিটির সহ-সম্পাদক এটা তারা বলে না।
উপ কমিটির এই নেতাদের অনেকে আওয়ামী লীগের সহ-সম্পাদক পরিচয়ে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, এই সহ-সম্পাদকের ভিজিটিং কার্ড দিয়ে অনেকে নিজ জেলায় অনেক হুমকি- ধমকিও মারে। তাই আগামী সম্মেলনে উপ কমিটির সহ-সম্পাদকের সংখ্যা একশ’র মধ্যে কমিয়ে আনা হবে। বর্তমানে সাম্প্রদায়িক উগ্রবাদকে আওয়ামী লীগের ‘প্রধান শত্রু’ হিসেবে দেখছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির বর্তমান যে অবস্থা তাতে তাদের মোকাবেলা করা আওয়ামী লীগের পক্ষে কোন বিষয় নয়। গত এক বছর ধরে কোন আন্দোলন- সংগ্রাম নেই, বিএনপি তাদের কর্মসূচি শুধু প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু এ সময়ে সাম্প্রদায়িক উগ্রতা অনেক বেড়েছে।
এবিষয়ে উদ্বেগ জানিয়ে কাদের বলেন, আমাদের প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রতা, যাকে আমাদের এক ও অভিন্নভাবে মোকাবেলা করতে হবে।
দলের কমিটি সম্পর্কে তিনি বলেন, ব্যাঙের ছাতার মতো সহসম্পাদকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে চারশ’র অধিক সহ-সম্পাদক রয়েছে। এই পরিস্থিতি একটি সংগঠনের জন্য শুভকর নয়। এটি নিয়ন্ত্রণ করা হবে।
আগামী ৩০ মের মধ্যে সকল জেলা এবং উপজেলার কাউন্সিলরদের নাম ঠিকানা কেন্দ্রর কাছে পাঠাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় দলের দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নির্বাহী ককমিটির সদস্য এসএম কামাল, সুজিত ররায় নন্দীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআইএস





