ঢাকা: বিএনপির ডাকা আগামী ২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিন পুলিশ (ডিএমপি)'র কাছে আবেদন করেছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এ অনুমতি চাওয়া হলেও এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি বলে বৃহস্পতিবার জানিয়েছেন দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
গত ৫ জানুয়ারির নির্বাচনে ভোট না দিয়ে জনগণ নীরবে বিপ্লব ঘটিয়েছে দাবি করে সবাইকে ধন্যবাদ জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার এ কর্মসূচি ঘোষণা করেন।