সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের একটি অংশের তীব্র সমালোচনা করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
প্রধানমন্ত্রীর ভাষণের ওই অংশটিকে ‘অরুচিকর’ উল্লেখ করে এ ধরনের বক্তব্য দেয়া থেকে তাকে বিরত থাকারও আহ্বান জানান সাবেক এ রাষ্ট্রপতি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বি. চৌধুরি বলেন, ‘আমি বদরুদ্দোজা চৌধুরী, একজন সাবেক রাষ্ট্রপতি। একজন সাবেক রাষ্ট্রপতিকে ‘বদু কাকা’ সম্বোধন করে প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীর মতো ব্যক্তির এমন কটূক্তি অরুচিকর। এই উক্তি আওয়ামী লীগের নেতা হিসেবে জনগণ আশা করে- কিন্তু প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধু কন্যা হিসেবে উক্তিটি অনভিপ্রেত। মাননীয় প্রধানমন্ত্রীর আসনটি সার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানীয়। সেখান থেকে মর্যাদাসুলভ বক্তব্যই শোভনীয়।’
বিবৃতিতে বি. চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘তিনি নিয়মিত নামাজ ও কোরআন পাঠকারী হিসেবে পরিচয় দান করেন। তিনি নিশ্চয় লক্ষ্য করবেন পবিত্র কোরআনে নাম বিকৃত করার ওপর কঠিন নিষেধাজ্ঞা আছে। বদরুদ্দোজা, শামসুদ্দোহা, নুরুল হুদা এসব নাম আল্লাহর প্রিয় রসুল আমাদের নবী হযরত মোহাম্মদের (সা.) নামের সমার্থক। আমরা এই সব নাম নিয়ে কৌতুক করি না। আমি এই পবিত্র নামটি নিয়ে কৌতুক না করার জন্য অনুরোধ করছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন।’
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘ছবিতে দেখলাম, বিএনপি নেত্রী লাল টুকটুকে শাড়ি পরে বদু কাকার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমি জানি না আমাদের বদু কাকা একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কি না ওনার সঙ্গে দেখা করতে। কেননা একবার অভিমান করে বলেছিলেন, একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে আমি চললাম। এই বলে তিনি চলে গিয়েছিলেন। খালেদা জিয়া এমন ভাব নিলেন যে, বি চৌধুরী রেললাইন দিয়ে ধাওয়া খেতে খেতে ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। আজ আবার দুজনে বসে কূজনে কী কথা বলেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
‘বদু কাকা’ বলায় চটেছেন বি. চৌধুরী
সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের একটি অংশের তীব্র সমালোচনা করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
শ্রমিক আন্দোলন মোকাবিলায় অতিরিক্ত বল প্রয়োগ না করার সিদ্ধান্ত সরকারের
পোশাক শ্রমিকদের টানা কয়েক দিনের আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের পর প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
‘শিল্পাঞ্চলে অস্থিরতার জন্য সরকারের অপরিপক্ব সিদ্ধান্ত দায়ী’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের শিল্পাঞ্চলগুলোতে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য সরকারের অপরিকল্পিত ও অপরিপক্ব সিদ্ধান্ত দায়ী। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধান করুন।
শ্রমিক অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
















