কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল বের করায় শিবিরের ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর ছাত্রশিবির (পশ্চিম) লেখা একটি ব্যানার নিয়ে ৫০০ থেকে ৬০০ জনের একটি মিছিল নয়াপল্টনে পৌঁছালে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





