বাঙালির মুক্তির সনদ হচ্ছে ৬ দফা। ১৯৬৬ সালের ৭ই জুন পূর্ব বাংলার জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে ৬-দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬ দফা দাবির মাধ্যমে উদ্ভুদ্ধ হয়ে স্বাধীন প্রিয় বাঙ্গালীরা ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে স্বাধীন করেছেন।
তাই প্রতি বছর বাংলাদেশ আওয়ামী লীগ ৭ জুন ‘‘৬ দফা দিবস”টিকে যথাযোগ্য মর্যাদার পালন করে। এবারও সমগ্র জাতির সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ ও পালন করবে আওয়ামী লীগ।
এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে। ৭ জুন (শনিবার) সূর্য উদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বিকেল ৩ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটরিয়ামে আলোচনা সভা।সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। জাতীয় নেতৃবৃন্দ ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীগণ এ আলোচনা সভায় বক্তব্য রাখবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে আগামী ৭ জুন (শনিবার) ঐতিহাসিক ৬-দফা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে দলের গৃহীত কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দেশব্যাপী পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল শাখাসহ সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
৬ দফা দিবসে আ.লীগের কর্মসূচি
বাঙালির মুক্তির সনদ হচ্ছে ৬ দফা। ১৯৬৬ সালের ৭ই জুন পূর্ব বাংলার জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে ৬ দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬ দফা দাবির মাধ্যমে উদ্ভুদ্ধ হয়ে স্বাধীন প্রিয় বাঙ্গালীরা ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে স্বাধীন করেছেন। তাই প্রতি বছর বাংলাদেশ আওয়ামী





