মহান মে দিবস উপলক্ষ্যে আগামী ১ মে (বৃহস্পতিবার) এক জনসভার আয়োজন করছে জাতীয় শ্রমিক লীগ।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
ওইদিন বিকাল ৩টায় গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
শ্রমিক জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
উক্ত শ্রমিক জনসভায় বিপুলভাবে যোগদানের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বস্তরের শ্রমিক জনসাধারণকে বিনীত অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা,এমআর,২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]