বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী সবসময় বেকার, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে থাকে।
মানবতার সেবার সে ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে দোকানের চুক্তিপত্র হস্তান্তর করা হচেছ। জামায়াতের মূলনীতিই হচ্ছে সমাজকল্যাণ ও সামাজ সংস্কার।
মূলত জামায়াত ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচেছ। দেশ ও জাতির সেবায় জামায়াতের এই কল্যাণকামীতা সবসময়ই অব্যাহত থাকবে। তিনি অসহায় ও দরিত্র মানুষের সেবায় সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কদমতলী থানার উদ্যোগে গরীব ও বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দোকান মালিকানা চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
থানা আমীর আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, থানা সেক্রেটারি মনির হোসাইন ও জামায়াত নেতা কামাল উদ্দীন প্রমূখ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, গণমানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমাদের দেশ কল্যাণমূলক রাষ্ট্র না হওয়ায় দেশের মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে অনেকটাই বঞ্চিত। যারা সুখে-দুঃখে জনগণের পাশে দাঁড়াতেন সরকার তাদের উপর জুলুম-নির্যাতন চালাচেছ।
এমনকি এসব বরেণ্য জাতীয় নেতাদের একের পর নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে দেশকে মেধা ও নেতৃত্বশুণ্য করা হচ্ছে। সে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষনেতৃবৃন্দকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন আদর্শকে ধ্বংস ও নির্মূল করা যায়নি, আর কখনো যাবেও না।
তিনি বলেন, সরকার প্রতিহিংসা চরিতার্থ করতেই কথিত বিচারের নামে প্রহসন করে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহাকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে।
এসব বরণ্যে জাতীয় নেতারা যদি থাকতেন তাহলে এসব কর্মসূচী তাদের মাধ্যমেই বাস্তবায়িত হতো। তাদের গতিশীল ও যোগ্য নেতৃত্বে জনগণ উপকৃত হতেন। কিন্তু সরকার তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করার জন্যই কথিত বিচারের নামে প্রহসন নির্মম প্রহসনে মেতে উঠেছে।
সে ধারাবাহিকতায় তারা আমীরে জামায়াতকেও নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। তিনি সরকারকে প্রতিহিংসা ও হত্যার রাজনীতি বন্ধ করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষনেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এম আর





