জামায়াতে ইসলামীর আমীর, নায়েবে আমীর, সেক্রেটারীসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে আজ (মঙ্গলবার) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে দলটি।

সোমবার রাতে দলটির নায়েবে আমীর মুজিবুর রহমান এক বিবৃতিতে এই কর্মসূচী ঘোষণা করেন।

এর আগে সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদ, নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারী জেনারেল শফিকুর রহমানসহ কেন্দ্রীয় কয়েকজন নেতাকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পরে রাতে বিক্ষোভের কর্মসূচী আসলো জামায়াতে ইসলামী।

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, ‘সন্ধ্যায় দলের ঘরোয়া বৈঠক চলাকালে পুলিশ অন্যায়ভাবে দলের আমীরসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করে। আমরা সরকারের এ অন্যায় ন্যক্কারজনক ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এএস