মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী সভাপতি ডা. মোজাম্মেল হকের রুহের মাগফিরাত কামনায় কুরআন খানি ও দোয়া মাহফিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।
রোববার সকাল ৮টায় রাজধানীর একটি মিলনায়তনে এই কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুরআন খানি ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক শাহ মাহফুজুল হক।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শাহ মাহফুজুল হক বলেন, মরহুম ডা. মোজাম্মেল হক জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনের কাজে নিবেদিত ছিলেন। আল্লাহ যেনো তাকে শহীদ হিসেবে কবুল করেন। এ সময় মরহুমের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হলে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
শাখা সভাপতি জে. মাহমুদের পরিচালনায় এ সময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি এ.আই সজিব, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, অর্থ সম্পাদক কামরুল হাসান সোহাগ প্রমুখ।
এফএফ





