বিএনপির অভ্যন্তরে গণতন্ত্র চর্চা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কাউন্সিলে আগত বিদেশি ডেলিগেটরা।

শনিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তারা।

বক্তব্য রাখেন- যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টি সংসদ সদস্য সাইমন ড্যান্সজুক, বিল বেনিয়ান ও যুক্তরাষ্ট্রের সিকাগো শহরের কাউন্সিলর জোসেফ এ মোরী।

এ সময় তারা আগামী দিনগুলোতে বিএনপির রাজনীতির মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র নতুন উচ্চতায় সাফল্যের দিকে অগ্রসর হবে বলে মত দেন। 

কাউন্সিলে তিন হাজার ১শ’কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণে এবারের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। 

এসটি