রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে যুব মহিলা লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সম্মেলন কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে সকাল ৯টা থেকেই নেতারা উদ্যানের প্রবেশমুখে অবস্থান করছেন।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় অনুষ্ঠানিকভাবে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করবেন বর্তমান সভাপতি নাজমা আক্তার এবং পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল।
এবিএস





