জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জম্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
আলোচনা সভায় অংশ নিবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য বুদ্ধিজীবীগণ।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
ঢাকা, এমআর, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
রাজনীতি
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আ.লীগের আলোচনা সভা বিকালে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জম্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।





