ভারতের আসামে  মুসলমানদের ওপর বোড়ো জঙ্গীদের  হামলা এবং ৩২ জন হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  জামায়াত। একই সাথে গণহত্যা বন্ধে ভারত সরকারে প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি।
শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ আহবান জানান।
তিনি বলেন,  শুক্রবার রাতভর বাকসা জেলার খাগড়াবাড়ি, কোকড়াঝাঁড়সহ কয়েকটি বাড়ীতে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে নারী, পুরুষ ও শিশুদের হত্যা করে মানবাধিকার লংঘন করেছে। আসামের তরুণ গগৈর সরকার এ হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব কিছুতেই এড়াতে পারেন না।
চরম মানবতাবিরোধী এ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান মকবুল আহমাদ।
অপর এক বিবৃতিতে দেবহাটা উপজেলায় জামায়াত কর্মী আক্তার হোসেনকে পুলিশ গ্রেফতার করে পিটিয়ে হত্যা, দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৩ শতাধিক নেতাকর্মী গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
সেই সাথে সরকারের গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর  প্রতি আহবান জানান তিনি।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]