প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এরপর দলীয় প্রধান হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী গণভবনে বিজয় দিবসের স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন।

এমকে/জেআই