১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসায় স্বাধীনতা পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধু মনের শক্তির জোরে তিনি পাকিস্তানের কারাগারে ফাঁসির মঞ্চকেও তোয়াক্কা না করে বাঙালিদের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তিনি স্বদেশে ফিরে না আসলে স্বাধীনতার ইতিহাস হয়তো বা অন্যভাবে লেখা হতো। তাই এই দিনটি বাঙালি জাতির কাছে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। দলমত নির্বিশেষে সকলকেই বঙ্গবন্ধুর প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা দেখানোর জন্য আহ্বান জানান বক্তারা।

আজ ১০ জানুয়ারি শনিবার, সকাল ১০.৩০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে বঙ্গমাতা পরিষদ’র উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা পরিষদের কার্যনির্বাহী সভাপতি, প্রবীণ রাজনীতিক মোজাফফর হোসেন পল্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. এ.কে আজাদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক এম. আনিছুর রহমান, শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম ফারুক, আওয়ামী লীগের সহ সম্পাদক এম.এ করিম, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি শরাফ সরকার, সংযুক্ত আরব-আমিরাত বঙ্গমাতা পরিষদের যুগ্ম আহ্বায়ক ইকবাল বকুল, পরিষদের নেতা আব্দুল খালেক, পঙ্কজ কুমার দাস, শফিউদ্দিন, খায়রুল ইসলাম মীরেন, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, আব্দুল কাদের, মজিবুর রহমান, আতাউর রহমান মোল্লা প্রমুখ।

এসএইচ