‘সাংগঠনিক স্থবিরতা ও বিশৃঙ্খলা’র কারণ দেখিয়ে নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত শনিবার (২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য খুব শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর পরপরই জেলা বিএনপি নেতা মো. শামসুজ্জামান জামান জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের (রংপুর বিভাগ) পদ থেকে সরে দাঁড়ান।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক। তিনি বলেন, ‘গঠনতন্ত্র মোতাবেক জেলা কমিটি বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জেলার সব স্তরের কমিটির বিলুপ্তি ঘটে।’
এদিকে শনিবার (২ মার্চ) দলের মহাসচিবের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র দাখিল করেন মো. শামসুজ্জামান জামান। রবিবার (৩ মার্চ) বিকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বিষয়টি একান্ত ব্যক্তিগত উল্লেখ করে পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘জেলা কমিটি বিলুপ্ত হওয়ার কারণে আমি নৈতিকভাবে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ হইতেও পদত্যাগ করিলাম।’ সূত্র: বাংলা ট্রিবিউন
জেড





