রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের অস্ত্রের মহড়ার ঘটনায় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
সোমবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ এবং ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সিপিবি, বাসদ, গণফোরাম ও নাগরিক ঐক্য।
মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের কোনো সংশ্লিষ্টতা ছিল না। প্রধানমন্ত্রী তার দলের মাস্তানদের পক্ষ নিয়ে কথা বলেছেন।
মানববন্ধন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। মানববন্ধনে চারটি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
রাজনীতি
সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মান্না
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের অস্ত্রের মহড়ার ঘটনায় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।