কাউন্সিল সফলের জন্য ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি’র ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে গঠিত শৃঙ্খলা ও সেবা উপ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, কাউন্সিল সফলে ১শ’ সিসিটিভি, তিন ডজন আর্চওয়ে একশ’ ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রায় এক হাজার শৃঙ্খলাকর্মী সার্বক্ষণিক পুরো এলাকা মনিটর করবে।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আটশ’ আসন আছে। তাই মহানগর নাট্যমঞ্চে জায়গা পাওয়ার চেষ্টা চলছে।

এ সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ শৃঙ্খলা ও সেবা উপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমবি