বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধাপরাধী এবং রাজাকারদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করুন। আগে নিজে সংশোধন হোন। রাজাকারের বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে আসুন। তিনি বলেন, জামায়াত যদি খুব বেশি সহিংস হয় তাহলে আপনার নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করুন।
সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশনেত্রী ফোরাম আয়োজিত ‘আওয়ামী লীগের দুশাঃসন মৃতপ্রায় গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে এইসব কথা বলেন তিনি।
গয়েশ্বর আরো বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কখনো গণতন্ত্রের পরিপন্থী হয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেনি।
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইনু সাহেব আপনি আজ গণবাহিনীর হত্যার কথা ভুলে শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার হয়েছেন।
গণমাধ্যম সম্পর্কে গয়েশ্বর বলেন, জনগণের কথা বলাই গণমাধ্যেমের কাজ। গণমাধ্যম হতে হলে সাগর-রুনি, মাহমুদুর রহমান বা চ্যানেল ওয়ান, দিগন্ত এবং ইসলামিক টিভি হতে হবে। অন্যথায় হতে হবে আওমী লীগ মাধ্যম।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ভয় বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। এর আগে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, স্বৈরাচার এরশাদকে হটিয়েছি, এবার নব্য স্বৈরাচার শেখ হাসিনাকেও হটাব।
সংগঠনের উপদেষ্টা একেএম বশির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশারারফ হোসেন প্রমুখ।
[b]ঢাকা,২৭জানুয়ারি,(টাইমসনিউজবিডি)//এসএইচ[/b]
রাজাকারের বাড়ি থেকে মেয়েকে নিয়ে আসুন: হাসিনাকে গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধাপরাধী এবং রাজাকারদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করুন। আগে নিজে সংশোধন হোন। রাজাকারের বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে আসুন। তিনি বলেন, জামায়াত যদি খুব বেশি সহিংস হয় তাহলে আপনার নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করুন
পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি ছেলেদের
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে পাসের হারে ছেলেদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে জিপিএ-৫ পেয়েছেন ছেলেরা বেশি।
১৭ ঘণ্টা পর দাফন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, স্ত্রী-মেয়ে-বোন খুঁড়লেন কবর
আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীকে মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর দাফন করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের কবর খোঁড়ার পর শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে তার বাড়িতে দাফন সম্পন্ন হয়। এ সময় পুলিশ নিরাপত্তা দেয়।
ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড আলোচিত সেই বাড়ি থেকে আটক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও
রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন বলে জানা গেছে।
বাবার ফোনে ঘরে গেলেন মা এসে দেখলেন পুকুরে ভাসছে মেয়ের লাশ
বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল দুই বছরের শিশু সাইফা খানম। এ সময় বাবার ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, ছোট্ট সাইফা সেখানে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
















