আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এক সংবাদ সম্মেলন করবেন।
মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেএ





