আগামী ২২-২৩ এপ্রিল তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লং মার্চকে সফল করতে যৌথসভা করবে ঢাকা মহানগর বিএনপি।
শনিবার বিকাল ৪টায় নয়াপল্টনস্থ ভাসানী ভবনে নগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
এই সভায় ঢাকা মহানগর বিএনপির প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি এবং সম্পাদকমণ্ডলী উপস্থিত থাকতে বলা হয়েছে। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ

[/b]