সাবেক প্রধানমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোক বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, প্রবীণ এই রাজনীতিবিদ আজ সকাল পৌনে ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

দেশের এই ক্রান্তিলগ্নে তার মত বিজ্ঞ রাজনীতিবিদের ইন্তেকাল দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তার ইন্তেকালে গোটা জাতি গভীরভাবে শোকাহত। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য তার অক্লান্ত পরিশ্রম এবং জীবনের শেষ প্রান্তে এসে গণতান্ত্রিক অধিকার আদায়ের পক্ষে দৃঢ় অবস্থান জাতি কখনো ভুলবে না।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবার যেন ধৈর্য্যধারণ করতে পারে সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এআর