ঢাকা মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠনের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে সভা ডেকেছেন কমিটির আহবায়ক মির্জা আব্বাস।
আগামীকাল বুধবার দুপুর ১২টায় নয়া পল্টরের ভাসানী ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সম্মানিত উপদেষ্টাবৃন্দসহ কমিটির অন্তর্ভূক্ত সকলকে যথাসময়ে ভাসানী ভবনে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
ঢাকা,এমএইচ,২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





