যুক্তরাষ্ট্র বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ১৫ আগস্ট প্রথম প্রহরে নিউইয়র্কে কেক কেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মাদিন পালন করা হয়।

জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ জন্মদিন পালন করা হয়। এতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ।

এ সময়ে অন্যান্যদের মধ্যে ছিলেন বিএনপি নেতা সোলায়মান ভূঁইয়া, আজহারুল হক মিলন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মো. রেজা, ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা এবং সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, ব্রুকলীন বিএনপির সভাপতি হাজী কামালউদ্দিন এবং সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ।

পরে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়।

এমআর