বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন। চিকিৎসার জন্য প্রায় দুই সপ্তাহ তিনি সিঙ্গাপুরে ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।

তিনি জানান, আজ সোমবার বিকেল পাঁচটায় তিনি দেশে ফেরেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত ৪ ফেব্রুয়ারি স্ত্রী রাহাত আরাসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। জানা গেছে, সিঙ্গাপুর থেকে তিনি যান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সেখানে একটি সেমিনারেও যোগ দেওয়ার পাশাপাশি নিউইয়র্ক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে অবস্থান নেওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গেও সাক্ষাৎ করেন ফখরুল।

এএস