দেশের মুক্তিযুদ্ধকে মানতে হবে। যারা মুক্তিযুদ্ধকে মানবে না তারা বাংলাদেশে থাকতে পারবে না। ঘুড়ির মতো আকাশে উড়ে উড়ে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন আয়োজিত 'ঘুড়ি উৎসব' উদ্বোধন করে শুক্রবার বিকালে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ঘুড়ির যেমন নির্দিষ্ট জাত,রঙ ও বরণ নেই তেমনি এ দেশে সাম্প্রদায়িকতা বলতে কিছুই থাকতে দেওয়া হবে না। এ দেশ হিন্দু,মুসলিম,বৌদ্ধ ও খ্রিস্টান সকলের। আমাদের সকলকে মিলেমিশে থাকতে হবে।
তথ্যমন্ত্রী বলেন,ঘুড়ি যতই আকাশে উড়ার চেষ্টা করুক না কেন তা কোনোকালের জন্যই আকাশের সীমানা অতিক্রম করতে পারে না। একইভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকাররা যতই চেষ্টা করুক না কেন তারা কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঢাকতে পারবে না। বরং রাজাকারদের দেশ ছাড়তে হবে।
তিনি আরো বলেন,এ উৎসব কারো একা নয়। এটি হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খৃস্টান,বালক বালিকা সকলের। এ 'ঘুড়ি উৎসব' সকলের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগরণকারী শক্তি হিসেবে পরিণত হোক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্টদূত লি জুন ও কক্সবাজার জেলা শাসক মু. রুহুল আমিন প্রমুখ।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
মুক্তিযুদ্ধ বিরোধীদের ঘুড়ির মতো উড়তে হবে: তথ্যমন্ত্রী
দেশের মুক্তিযুদ্ধকে মানতে হবে। যারা মুক্তিযুদ্ধকে মানবে না তারা বাংলাদেশে থাকতে পারবে না। ঘুড়ির মতো আকাশে উড়ে উড়ে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী
গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ন রেখেই সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই।
ভালো ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান তথ্যমন্ত্রীর
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে যোগ্য, মেধাবী ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
গণমাধ্যম দমনের আইন আর চাই না: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো আইন করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে কোনো ব্যক্তির কণ্ঠ দমনের সুযোগও রাখা হবে না বলে জানিয়েছেন তিনি।
১৮ বছরেও লোভে পা দিইনি, অনিয়ম-দুর্নীতিতে ছাড় নয়: তথ্যমন্ত্রী
দীর্ঘ ১৮ বছরের রাজনৈতিক জীবনে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার সুযোগ থাকলেও কোনো ধরনের লোভ-লালসার কাছে নিজেকে সমর্পণ করেননি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
















