হত্যা,খুন,জুলুম,নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণআন্দোলনকে আরো তীব্রতর করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

১৯ মার্চ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকার দেশের জনগণের ভোটাধিকার, সভা-সমাবেশ ও মিছিল করার অধিকার হরণ করে গণতন্ত্রের কবর রচনা করেছে। প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে শত শত রাজনৈতিক নেতা-কর্মীকে। গোটা দেশ আজ বৃহৎ কারাগারে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সরকার স্বৈরশাসন পাকাপোক্ত করার জন্য শহরে-নগরে, গ্রামে-গঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদের দিয়ে হত্যা, অপহরণ, গুম, সন্ত্রাস চালিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশের সাড়ে ১৬ কোটি মানুষকে জিম্মি করে রেখেছে সরকার। জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই।

ডাঃ শফিকুর আরও বলেন, গত ১৫ ঘণ্টায় সারাদেশে ১১ জন মানুষ খুন হয়েছে। সিলেটে শিশু হত্যার নির্মম ঘটনা, ঢাকায় একটি বাসে ব্যাগের ভিতর শিশু শহীদুলের ক্ষতবিক্ষত লাশ, খিলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে কলেজ ছাত্র আহত, ফেনীতে তিনজনকে ছুরিকাঘাত, রংপুরে কুপিয়ে মানুষ খুন, উত্তরায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার এসব ঘটনা থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দৃশ্য ফুটে উঠে। রাষ্ট্রের আইন-শৃংখলা বাহিনী দেশে অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার ও অপহরণের কাজে ব্যস্ত।

তিনি বলেন, সরকারের জুলুম-নিপীড়ন দেশকে ক্রমাগতভাবে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আজও রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালিয়ে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের দুই শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফরীখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব জয়নাল আবেদীন বিএসসি।

এমকে