দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ (বুধবার) সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম। সংগঠনটির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার বেলা এগারটার দিকে হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবু নগরীসহ কেন্দ্রীয় নেতারা ।
জেএ





