জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া বলেছেন, অতিমাত্রায় শীত এক ধরনের প্রাকৃতিক দুর্যোগের মতো। সরকার প্রতিবছর দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেও তা পর্যাপ্ত নয়। দেশটা যেহেতু আমাদের, সুতরাং আমাদেরই এগিয়ে আসতে হবে। যারা বিত্তশালী তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা আরও জাগ্রত করতে হবে।
শীতবস্ত্র বিতরণের মতো এমন সুন্দর উদ্যোগ সকল পর্যায়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশ ও মানবতার সেবায় সব সময় পাশে ছিলো এবং আগামী দিনেও সামাজিক উন্নয়নে বিভিন্ন কাজের ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানার উদ্যোগে অসহায়, দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নিউমার্কেট থানা আমির মাও: মুহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- থানা সেক্রেটারি গোলাম ছরওয়ার, থানা কর্মপরিষদ সদস্য বদরুল আলম, ডা: আব্দুর রব, গোলাম কিবরিয়া ও শাহীন সিকদারসহ বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, গোটা দেশ আজ কুয়াশায় ঢাকা। প্রচন্ড শৈত্য প্রবাহে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। মুটে মজুর এবং খেটে খাওয়া মানুষের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। বিশেষ করে দরিদ্র শেণীর মানুষগুলোর প্রয়োজনীয় শীতের কাপড় আরাম দায়ক বাসস্থানের অভাবে বেশি কষ্ট হচ্ছে। এছাড়া দৈনিক শ্রমের বিনিময়ে তাদের দু’মোঠো খাবার সংগ্রহ করতে হয়। এসব শীতার্ত মানুষের কষ্ট লাগবে প্রতিটি সামর্থনবান ব্যক্তির এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। শীতের এই দুর্যোগে শীতার্ত মানুষের মাঝে সাধ্যানুসারে সারা দেশে জামায়াতের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
তিনি জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





