রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্রশিবির এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।হরতালের সমর্থনে করা মিছিলে পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে। এ সময় এক শিবির কর্মীকে আটক করে পুলিশ।

শিবিরের মহানগর দক্ষিনের প্রচার সম্পাদক বলেন, আজ রোববার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর যাত্রবাড়ীর দনিয়াতে ঢাকা মহানগরী দক্ষিন শিবির মিছিল বের করলে আমাদের শান্তি র্পূন মিছিলে পুলিশ আক্রমন করে এবং এক কর্মীকে আটক করে।

উল্লেখ্য, নির্বিচারে ছাত্রশিবির-জামায়াতে ইসলামী ও বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ী-ঘর ভাংচুর ও গণগ্রেফতারের প্রতিবাদে ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবীতে রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের আহবান করে শিবির।

ইআর