২০ দলীয় জোটের টানা ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে রাজধানীর যাত্রাবাড়ি, কদমতলী, শনির আখরায় মিছিল করেছে জামায়াতে ইসলামী।

সোমবার সকাল সোয়া ৭টায় রাজধানীর শ্যামপুর চেয়ারম্যানবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ডেমরা থানা।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা এম আহমদ, আব্দুর রহিম, আব্দুল খালেক, মহিউদ্দিন, আবুল কাসেম ভূইয়া, কামরুল ইসলাম, খোরশেদ আলম, জসিমউদ্দিন, ফরিদ হোসাইন প্রমূখ।

এছাড়া সোমবার সকাল ৭টায় রাজধানীর ডেমরা রানিমহল এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু হানিফ, এম. রহমান, গালিব হোসেন, এনামূল হক, হোসাইন আহমদ, ওবায়দুল্লাহ, হাবিবুর রহমান প্রমূখ।

এদিকে সকাল ৭টায় শনির আখড়া এলাকায় আরেকটি বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতের কর্মীরা। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আমিরুল ইসলাম, আতিকুর রহমান, মনির হোসেন, আহমদ আলী, আবুল হোসেন, তো’হা খান, মাসুম তারিফ প্রমূখ।

ইআর