জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যা করার প্রতিবাদে জামায়াতে ইসলামী আহুত সকাল-সন্ধা হরতালে সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে চলছে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীদের মিছিল ও পিকেটিং।

প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত দেয়া হল:

 

ঢাকা মহানগরী পশ্চিম:
হরতাল সফল করতে রাজধানীর বিভিন্ন স্পটে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ৭টায় কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে একটি মিছিল মিরপুর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে। এসময় শাখা সভাপতি সুলতান মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা মহানগরী পূর্ব শিবিরের মিছিল:
হরতাল পালনে সকাল ৭.৩০ মিঃ রাজধানীর খিলগাঁও এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। মিছিলে নেতৃত্বদেন মহানগরী সেক্রেটারী শরিফুল ইসলাম। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা মহানগরী দক্ষিণ:
হরতাল সফল করতে রাজধানীর ডেমরায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। সকাল সাড়ে ৮ টায় এই মিছিল অবরোধে নেতৃত্বদেন শাখা সেক্রেটারী সাদেক বিল্লাহ। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা কলেজ শিবিরের মিছিল:
হরতালে সকাল ৭টায় রাজধানী ঢাকার হাতিরপুল এলাকায় ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা মিছিল অবরোধ করে। এতে নেৃতত্ব দেন শাখা সভাপতি নাজিম উদ্দিন।


বাড্ডায় শিবিরের মিছিল:
সোমবার সকাল ৮টার দিকে ভাটারার নতুন বাজার এলাকায় রাজপথে হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা।
এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা চালালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

মহাখালীতে তিতুমীর কলেজ শিবিরের মিছিল:

সকাল সাড়ে ৮টার দিকে মহাখালীর ওয়ারলেসগেট এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে তিতুমীর কলেজ শিবির।

মহানগরী শিক্ষা সম্পাদক ওমর খৈয়ামের নেতৃত্বে মিছিলে তিতুমীর কলেজ সভাপতি আকতার, সাবেক তিতুমীর কলেজ সভাপতিসহ কলেজের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কল্যানপুরে জামায়াতের মিছিল ও পিকেটিং:
সোমবার সকাল ৭ টায় রাজধানীর কল্যানপুরে বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

মৌচাকে জামায়াতের মিছিল, সমাবেশ ও পিকেটিং:
সকাল ৮টায় রাজধানীর মৌচাকে মছিলি, পিকেটিং ও অবরোধ করেছে রমনা জামায়াত । সংগঠনের ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিবের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

খিলগাঁও রেলগেটে বিক্ষোভ মিছিল ও পিকেটিং:
সকাল সাড়ে ৭ টায় রাজধানীর খিলগাঁও রেলগেটে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানা। শাহজাহানপুর থানা সেক্রেটারী সাইদুর রহমানের নেতৃত্বে মিছিলটি হয়।

 

কমলাপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং:
সকাল সাড়ে ৮ টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী মতিঝিল থানা।ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর মোঃ কামাল হোসাইনের নেতৃত্বে মিছিল হয়।

 

 

 

ইব্রাহীমপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং:
সোমবার সকাল ৮ টায় রাজধানীর ইব্রাহীমপুর বাজারে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ভাসানটেক ও কাফরুল থানা। কাফরুল থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিমের নেতৃত্বে মিছিলটি হয়।

 

ডেমরা কলেজ রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং:
সোমবার সকাল ৭ টায় রাজধানীর ডেমরা কলেজ রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ডেমরা থানা।

 

কাজলা ব্রিজ এলাকা মিছিল ও পিকেটিং:
সোমবার সকাল সাড়ে ৬ টায় রাজধানীর কাজলা ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি (পশ্চিম) থানা।

 

যাত্রাবাড়ির ডেমরা রোডে মিছিল ও পিকেটিং:
সোমবার সকাল সাড়ে ৬ টায় রাজধানীর ডেমরা রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি (পূর্ব) থানা।

 

যাত্রাবাড়িতে আটক ৪:
রোববার রাতে রাজধানীর মাতুয়াইল ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসায় ঘুমন্ত ৪ জন জামায়াত ও শিবির কর্মীদের ডেকে তুলে আটক করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। কদমতলী থেকে আটককৃত শিবির কর্মীরা হলেন, কবি নজরুল কলেজের ছাত্র মোঃ শামীম, ঢাকা কলেজের ছাত্র জাহিদুর রহমান ও মাহবুবুর রহমান। মাতুয়াইলে আত্মিয়ের বাড়িতে লক্ষ্মিপুর থেকে বেড়াতে আসা ডাঃ মাহবুব রব্বানীকে আটক করেছে পুলিশ।

 

লালবাগে জামায়াতের মিছিল:
সোমবার সকাল ৭টায় রাজধানী লালবাগ এলাকায় মিছিল পিকেটিং করে জামায়াত কর্মীরা। মিছিলে নেতৃত্বদেন ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার ছাত্রকল্যাণ ও আইন সম্পাদক তাহসিন আহমেদ।

 

ধানমন্ডিতে জামায়াতের মিছিল:
ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেনের নেতৃত্বে ধানমন্ডিতে মিছিল করেছে জামায়াত।

 

 

গাজীপুরে বাসে আগুন:
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গাছা থানা সভাপতি মনোয়ারের নেতৃত্বে মিছিল করে শিবির গাজীপুর মহানগর।

 

এদিকে হরতালের মিছিল ও পিকেটিং করে গাজীপুর মহানগরীর জয়দেবপুর থানা শাখা ।এতে রাস্তায় আগুন ও গাড়ি ভাংচুর করে হরতাল সমর্থকরা।

 

অন্যদিকে গাজীপুরের শালনা এলাকায় মিছিল বের করে ছাত্রশিবির শালনা থানা, জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক মু. তারেকুজ্জামানের নেতৃত্বে আরো একটি মিছিল হয়।

 

ইআর