জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ বলেছেন, দৈনিক সমকাল পত্রিকার ১ম পৃষ্ঠায় 'জামায়াতে মতবিরোধ' শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে উদারপন্থী ও কট্টরপন্থী নামে কোনো গ্রুপের অস্তিত্ব নেই। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে কোনো সহিংসতায় বিশ্বাস করে না।
তিনি বলেন, জামায়াতে ইসলামী দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী চলে। জামায়াতে ইসলামীতে মতবিরোধের কথা দৈনিক সমকালের সংশ্লিষ্ট রিপোর্টারের কল্পনায় থাকলেও বাস্তবে নেই। কাজেই কাল্পনিক রিপোর্ট তৈরি করে অপপ্রচার চালিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
বিবৃতি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য দৈনিক সমকাল পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের শীর্ষস্থানীয় এই নেতা।
কেএইচ





