বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যা পৌনে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা যায়, শীঘ্রই নতুন কমিটি গঠনের মাধমে আগামী দিনে আন্দোলন সংগ্রাম পরিচালনায় ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে বৈঠকে চুড়ান্ত সিদ্বান্ত হতে পারে।

ঢাকা, এমএইচ, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ