পুলিশের গুলিতে মারাত্মক আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুর রহমানকে চিকিৎসা প্রদান না করে থানায় নিয়ে যাওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। এক বিবৃতিতে শিবিরের পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুর রহমানকে চিকিৎসা প্রদান না করে রোববার বিকাল ৪টায় হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়ে পুলিশ থানায় নিয়ে যায়। তাকে কোর্টেও নেয়া হয়নি। এতে তার জীবন নাশের শঙ্কা রয়েছে।
শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে কোনো কারণ ছাড়া গত ৫ ফেব্রুয়ারী রাত ৮টায় নাস্তা শেষে বাসায় ফেরার পথে রাবি'র ছাত্র শাহাব উদ্দিন, হাবিবুর রহমান ও মফিজুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তারের কথা অস্বীকার করে পুলিশ।
পরে তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করার পর শাহাব উদ্দিন মারা যান। অন্য দুই জনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। কিন্তু রোববার বিকাল ৪টায় সুস্থ হওয়ার আগে হাবিবুর রহমানকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে কোর্টে চালান না দিয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়। তাকে হত্যা করা হতে পারে বলে শিবিরের পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
এসএইচ





