[b]ঢাকা:[/b] আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের কথা না শুনলেও বিদেশিদের কথা শুনবেন।’
তিনি বলেন, বিগত আড়াই বছরে বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস ও নৈরাজ্যের পাশাপাশি আরেকটি কাজ করেছে, তা হলো বিদেশিদের দুয়ারে ধরনা দেওয়া। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টসহ তাদের সেই বিদেশি বন্ধুরাও বলছেন, জামায়াত-হেফাজত থেকে দূরে থাকতে।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঠিকানা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এ বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, এই সংসদ নির্বাচন হয়েছে পাঁচ বছরের জন্য। সাংবিধানিক রীতি অনুযায়ী এ সরকার পাঁচ বছরই থাকবে।
ঠিকানা বাংলাদেশের উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাসদের নেতা মীর হোসেন আখতার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের সভাপতি রেজাউল করিম, হুমায়ুন কবির মিজিসহ অনেকে।
রাজনীতি
বিএনপিকে বিদেশিদের কথা শুনতে হাসান মাহমুদের আহ্বান
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের কথা না শুনলেও বিদেশিদের কথা শুনবেন।





