বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসবাস করা ভাড়া বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিনগত রাত সাড়ে ৪টার দিকে ফখরুলের উত্তরার ৪ নম্বর সেক্টর, ১৭ নম্বর রোডের ২৩ নম্বর বাসায় এ তল্লাশি চালানো হয়।
তবে ফখরুলকে বাসায় পায় নি ডিবি। তারপরও বাসাটি ঘিরে রাখা হয়েছে।
ফখরুলের বাড়ির কেয়ারটেকার আবু কালাম কাজল জানান, পুলিশ শনিবার দিনগত রাত সাড়ে ৪টা দিকে বাড়িটি ঘেরাও করে।
ডিবি পুলিশের সদস্যরা বাড়ির মালিক হালিম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলেও জানান তিনি।
মহাসচিব বাসায় আছেন কি-না এমন প্রশ্নের জবাবে আবু কালাম কাজল বলেন, তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বর্তমানে বাড়িতে নেই।
অপরদিকে বাড়িতে আসার কারণ জানাতে অস্বীকৃতি জানায় ডিবি পুলিশ।
এএইচ





