সন্ত্রাস ও জঙ্গিবাদ ছাড়া বিএনপি আর কিছুই দিতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, দুর্নীতি আর মানুষ খুন, বিএনপির দুই গুণ।
আজ শনিবার বিকালে রাজশাহীর সারদা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রাধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, হরতাল ও অবরোধ চলাকালে ৫৫ জন ড্রাইভার ও হেলপারকে হত্যা করেছে খালেদা জিয়া।